বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে দশ বছরের জন্য ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে যুক্ত হলো দেশের শীর্ষ নির্মাণ প্রতিষ্ঠান বিএসআরএম। বুধবার বাফুফে ভবনে দুই পক্ষের মধ্যে দীর্ঘমেয়াদি এই চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি অনুষ্ঠানে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানিয়েছেন, ফুটবলের উন্নয়নে এটি একটি বড় পদক্ষেপ। তার ভাষায়, এটি বাফুফের জন্য অত্যন্ত সুখবর, কারণ এর আগে ফেডারেশনের সঙ্গে এত দীর্ঘমেয়াদি কোনো পার্টনারশিপ হয়নি। তিনি বলেন, বিএসআরএম যে স্থায়িত্ব, নিরাপত্তা ও শক্তির নীতিতে বিশ্বাসী, তার সঙ্গে ফুটবলের উন্নয়ন দর্শনের মিল রয়েছে।
বিএসআরএমের ব্যবস্থাপনা পরিচালক আমিরু হুসেন জানান, বিশ্বব্যাপী ফুটবল এক নম্বর খেলা, আর নির্মাণ খাতে বিএসআরএম এক নম্বর ব্র্যান্ড। তাই দেশের ফুটবলের বিকেন্দ্রীকরণ ও সামগ্রিক উন্নয়নে যুক্ত হওয়ার লক্ষ্যেই তারা বাফুফের পাশে দাঁড়িয়েছে। তিনি বলেন, নারী ও পুরুষ উভয় দলের পারফরম্যান্সই এখন উজ্জ্বল, আর এই ধারাবাহিকতাকে আরও বিস্তার করতে তারা পার্টনার হতে আগ্রহী।
চার বছর মেয়াদের বর্তমান বাফুফে নির্বাহী কমিটির এক বছর ইতোমধ্যে শেষ হয়েছে। তাবিথ আউয়াল মনে করেন, ব্যক্তি বা কমিটির মেয়াদ শেষ হলেও ফুটবল এবং বাফুফে-বিএসআরএম পার্টনারশিপ অব্যাহত থাকবে।
বাফুফের সহ-সভাপতি ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম জানান, চুক্তিটি দশ বছরের হলেও পাঁচ বছর পর এর মূল্যায়ন করা হবে। প্রথম পাঁচ বছরে বিএসআরএম একটি নির্দিষ্ট অঙ্কের অর্থ বাফুফেকে প্রদান করবে। বর্তমানে পুরুষ জাতীয় দল, নারী দল, যুব দল ও লিগে পৃথক প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা রয়েছে। বিএসআরএম কোন খাতগুলোতে সহায়তা করবে, তা পরবর্তী বৈঠকে চূড়ান্ত হবে।
বাফুফে কর্তৃপক্ষ জানায়, তিন দিন আগে বাফুফের অফিসিয়াল ফেসবুক পেজের ব্যাকগ্রাউন্ড রঙ পরিবর্তন করা হয়েছিল বিএসআরএমের অনুরোধে। ভবিষ্যতে বাফুফের অফিসিয়াল বোর্ড, অনুষ্ঠান ও নির্দিষ্ট ব্র্যান্ডিং স্পেসে বিএসআরএমের উপস্থিতি নিশ্চিত করা হবে। তবে নির্মাণ বা স্টিল খাতে প্রতিযোগী কোনো প্রতিষ্ঠানের লোগো যুক্ত না করার শর্ত আছে, যা বাফুফে অনুসরণ করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএসআরএমের অর্থ পরচিালক জোহাইর তাহরে আলী, পরিচালক আব্দুল কাদরি জোহাইর এবং এফসিবি বিপপীর ব্যবস্থাপনা পরিচালক সারাহ আলী এবং দুই প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
মেসি কাপে বার্সেলোনার ড্র ইন্টার মায়ামির জয় দেখলেন মেসি