চট্টগ্রাম বন্দর পরিদর্শনে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত 

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৪ পিএম

বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত  H.E Mr. Joris van Bommel এবং Non Resident Defence Attache Captain (N) Geordie Klein বুধবার (১০ ডিসেম্বর)  চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন। চট্টগ্রাম বন্দরে আগমনের পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ এর সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ জাহাজের গড় অবস্থান কমানোসহ বিভিন্ন সূচকে বন্দরের সম্প্রতিক সাফল্যের বিষয়ে প্রতিনিধিদলকে অবগত করেন। 

আলোচনায় নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত মেরিটাইম সেক্টরে বিশেষ করে পোর্ট ডেভেলপমেন্ট, শিপ বিল্ডিং, শিপ রিসাইক্লিং ইত্যাদি সেক্টরে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। Defence Attache Captain (N) Geordie Klein বাংলাদেশের মেরিটাইম আ্যফেয়ারস সংক্রান্ত ব্যাপারে তার আগ্রহ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ব্যাপারে সর্বিক সহায়তার আশ্বাস দেন।
 

H.E Mr. Joris van Bommel কোল্ড চেইন ইন্ডাস্ট্রি, খাদ্য প্রক্রিয়াকরণ, কৃষিখাতসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনার কথা উল্লেখ করেন। সদস্য (হারবার ও মেরিন) চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা কর্মচারীদের মেরিটাইম শিক্ষা ও প্রশিক্ষণ খাতে নেদারল্যান্ডের সার্বিক সহযোগিতা কামনা করেন।
 
আগত অতিথিদের উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দরের ভবিষ্যৎ পরিকল্পনার উপর একটি প্রেজেন্টেশন প্রদান করা হয়। সৌজন্য সাক্ষাৎ শেষে প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম সরেজমিনে পরির্দশন করেন এবং বন্দরের সার্বিক অগ্রগতি ও কর্মদক্ষতার ভূয়সী প্রশংসা করেন। এই সফর আগামীতে বাংলাদেশ-নেদারল্যন্ডস সর্ম্পককে একটি নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে দু’দেশের প্রতিনিধিদল আশা ব্যক্ত করেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত