ভারতের কিশোর ব্যাটিং সেনসেশন বৈভব সুর্যবংশী দুরন্ত ফর্ম ধরে রেখে অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই বাজিমাত করেছেন। শুক্রবার দুবাইয়ের আইসিসি একাডেমি গ্রাউন্ডে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাত্র ৫৬ বলেই তুলে নেন সেঞ্চুরি, ভারতের ইনিংসকে দেন দুর্দান্ত সূচনা।
২০২৫ সালে ধারাবাহিকভাবে রান করে যাওয়া বাঁহাতি এই ব্যাটার ইনিংসে ৯টি চার ও ৫টি ছক্কা হাঁকান। শুরুতে কিছুটা ধীরেসুস্থে খেললেও নিজের ছয় নম্বর বলেই আলি আসগরকে বাউন্ডারি মেরে রান তোলেন তিনি। পরের ওভারেই একই বোলারকে দুই ছক্কায় ছক্কায় চেপে বসে ইনিংসের গতি বাড়ান।
মাত্র ৩০ বলে ছক্কায় পঞ্চাশ পূর্ণ করেন সুর্যবংশী, আহমেদ খুদাদাদের বিরুদ্ধে লং–অন দিয়ে বিশাল শটে। ৮৫ রানে থাকাকালীন লং–অফে উদ্দিশ সুরিকে ছক্কা মারতে গিয়ে জীবনও পান, ক্যাচটি হাতছাড়া করে ফেলে ফিল্ডার। সেই সুযোগ কাজে লাগিয়ে ৫৬ বলে পূর্ণ করেন দৃষ্টিনন্দন সেঞ্চুরি।
চলতি বছরে সূর্যবংশী সেঞ্চুরি করেলেন চারটি। রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে মাত্র ৩৮ বলে ১০১ রান করেছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। রাইজিং স্টারস এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে করেছিলেন ৪২ বলে ১৪৪ রান! ২ ডিসেম্বর সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ৬১ বলে করেন ১০৮।
'আমি মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে গর্ববোধ করি',- তানজিম সাকিব
বিশ্বকাপের আগে ভারতের ব্যাটিংয়ে ‘স্কাই’-এর ম্লান আলো