মাদ্রাসার ছুটি হওয়ায় মেয়েকে নিয়ে বাড়ি ফিরলেন মা রোকেয়া আক্তার (৪৫)। কিন্তু বাড়ির কাছাকাছি যেতেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মা রোকেয়া আক্তারের। শনিবার (১৩ ডিসেম্বর) বিকালে নেত্রকোনার কলমাকান্দারে ইটবোঝাই লরির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হন রোকেয়া আক্তার (৪৫)।
নিহত রোকেয়া আক্তার উপজেলার রংছাতি ইউনিয়নের রামনাথপুর গ্রামের বাসিন্দা। তিনি আব্দুল জব্বারের স্ত্রী।
কলমাকান্দা থানার ওসি মো. সিদ্দিক হোসেন বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
