চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন ড. মোশাররফ

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:৩১ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। আজ রবিবার (১৪ ডিসেম্বর) সকালে তিনি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে স্ত্রীসহ দেশে থেকে উড্ডয়ন করেন।

বিএনপির মিডিয়া সেলের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তিনি সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে চিকিৎসা গ্রহণ করবেন। এর আগে, গত ২১ জানুয়ারি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন।

ড. খন্দকার মোশাররফ হোসেন দেশবাসীর কাছে মহান আল্লাহর দরবারে তাঁর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

দুই বছর আগে মস্তিষ্কে রেডিওথেরাপি দেওয়া হয়েছিল। সে সময় টানা দুই মাস ১০ দিন সিঙ্গাপুরে চিকিৎসা নেন তিনি। এছাড়া দেশে বিভিন্ন হাসপাতালে তাকে একাধিকবার ভর্তি করা হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত