জিজ্ঞাসাবাদের জন্য সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) রাত ৮টার পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ডিবিপ্রধান শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। তিনি এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, আনিস আলমগীরের মতো পটেনশিয়াল খুনীকে ছেড়ে দিলে গণধোলাই ও টিকটকার উপদেষ্টার কার্যালয় ঘেরাও করতে হবে।
তিনি ফেসবুকে লিখেছেন, আনিস আলমগীরকে ডিবিতে আনা হয়েছে। তাকে ছেড়ে দিতে সরকারের উচ্চপর্যায় থেকে প্রেশার দেওয়া হচ্ছে বলে চাউর হয়েছে।
এই পটেনশিয়াল খুনীকে যদি ছেড়ে দেওয়ার কোনো পায়তারা করা হয় তাহলে সাথে সাথে দুইটা কাজ করতে হবে।
প্রথমত, একে ছেড়ে দিলে সাথে সাথে এরে খুঁজে বের করে একটা গণধোলাই দিয়ে হাত পা ভেঙে দিয়ে পিতা মুজিবের কাছে পাঠিয়ে দিতে হবে। দ্বিতীয়ত, টিকটকার উপদেষ্টার কার্যালয় ঘেরাও দিতে হবে।
সবাই প্রস্তুতি নিন। আইন আইনের গতিতে অগ্রসর না হলে আইন নিজ হাতে তুলে নিতে হয় মাঝেমধ্যে।
