জাওয়াদের ব্যাটে নেপালকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৫ পিএম

প্রথম ম্যাচে ৯০উর্ধ্ব ইনিংস খেলে আফগানিস্তানকে হারিয়েছিলেন জাওয়াদ আবরার। আজ যুব এশিয়া কাপে নেপালের বিরুদ্ধে অর্ধেকরও কম টার্গেট (১৩১) তাড়া করে জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলে জাওয়াদের হার না মানা ৭০ রানের ইনিংসে। 

আগে ব্যাট করে বাংলাদেশের বোলারদের তোপে ১৩০ রানে অল আউট হয়ে যায় নেপাল। জবাবে খেলতে নেমে ২৫ ওভার ১ বল বেশি হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ। যুব এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালকে ৭ উইকেটে হারিয়ে সেমিফাইনালের পথ সুগম করে বাংলাদেশ। গ্রুপের অন্য ম্যাচে শ্রীলঙ্কা (২৩৮/৮) আফগানিস্তানকে (২৩৫) ২ উইকেটে হারালে নিশ্চিত হয়ে যায় ‘বি’ গ্রুপ থেকে বাংলাদেশ ও শ্রীলঙ্কার সেমিফাইনাল খেলা।

সকালে দুবাইয়ে দ্য সেভেন্স স্টেডিয়ামে টসে জিতে আগে বোলিংয়ে নেমে শুরুতে খুব বেশি সুবিধা করতে পারেনি বাংলাদেশ। নেপাল বিনা উইকেটে ৪০ রান তুলে নিয়েছিল। সেখান থেক সাদ ইসলাম ও মোহাম্মদ সবুজের তোপের মুখে ৬ উইকেটে ৮১ রানে পরিণত হয় নেপালিজরা। আশিষ লুহার ও অভিষেক তিওয়ারি এগোনোর চেস্টা করলেও বেশিদির যেতে পারেনি। সবুজ নেন ৩ উইকেট। ২টি করে উইকেট নেন সাদ ইসলাম, শাহরিয়ার আহমেদ ও আজুজুল হাকিম।একটি উইকেট পেয়েছেন শাহরিয়ার আল আমিন। 

সাদ ইসলাম রাজনের উইকেট উদযাপন করছেন জাওয়াদ আবরার। ছবি: এসিসি

জবাব দিতে নেমে ২৮ ও ২৯ রানের মাথায় রিফাত বেগ ও অধিনায়ক আজিজুল হাকিম তামিম আউট হলেও জাওয়াদ আবরারের দৃঢ়তায় প্রায় অর্ধেক ওভার হাতে রেখেই ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। আবরার ৭ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৭০ রান করে অপরাজিত থেকে এ ম্যাচেও সেরা খেলোয়াড় নির্বাচিত হন। 

গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ বুধবার, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। আজ গ্রুপের অন্য ম্যাচে আফগানিস্তানের ২৩৫ রান তাড়ায় ব্যাট করছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা আগের ম্যাচে নেপালকে হারানোয় আজও তারা জিতলে বাংলাদেশকে সঙ্গে নিয়ে সেমিফাইনালে উঠে যাবে।

সংক্ষিপ্ত স্কোর

নেপাল অনূর্ধ্ব-১৯: ৩১.১ ওভারে ১৩০ (তিওয়ারি ৩০, লুহার ২৩; সবুজ ৩/২৭, শাহরিয়ার ২/১০, আজিজুল ২/১৮)।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ২৪.৫ ওভারে ১৩৫/৩ (জাওয়াদ ৭০*, কালাম ৩৪ ; তিওয়ারি ১/২৫)। ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৭ উইকেটে জয়ী।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত