কমলনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু 

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ১১:১৯ এএম

লক্ষ্মীপুরের কমলনগরে পিকআপ (ট্রাক) মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নুরুল আমিন(৬০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে উপজেলার হাজির হাট ইউনিয়নের করুনানগর এলাকায় নিহত হন তিনি। তিনি করুনানগর বাজারের ভূষা মালের ব্যবসায়ে জড়িত ছিলেন।

পরিবার সূত্রে জানান, সন্ধ্যায় দ্রুতগামী পিকআপ ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নিহত ব্যক্তি নিজেই মোটরসাইকেল চালক ছিলেন। তিনি মাথায় আঘাত পেয়ে রক্তক্ষরণে মৃত্যুবরণ করেন।

কমলনগর থানা ইনচার্জ (ওসি) মো. ফরিদুল আলম বলেন, পিকআপ ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত