দুই কর্মসূচি স্থগিত করেছে বিএনপি

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ০২:৩২ পিএম

দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে পূর্বঘোষিত দুটি দলীয় কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। 

শুক্রবার বিকেল ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের সেচ ভবনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কর্মসূচি এবং বিকেল ৪টায় কারওয়ান বাজারে ওয়াসা ভবনের সামনে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কর্মসূচিও আপাতত স্থগিত রাখা হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে বিএনপির পক্ষ থেকে জানা গেছে, দলীয় গুরুত্বপূর্ণ ও জরুরি পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এদিকে একই দিন রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে ভার্চ্যুয়ালি অংশ নিয়ে সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সর্বশেষ সর্বাধিক পঠিত