খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেছেন, প্রচলিত সমাজ কাঠামোর পরিবর্তনের লক্ষে আদর্শহীন, সুবিধাবাদী, দুর্নীতিপরায়ণ, অসৎ ও স্বৈরাচারী নেতৃত্বের অবসান ঘটাতে হবে। জনগণের আস্থাভাজন সৎ, আদর্শবান নেতৃত্ব ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে এবং চলমান রাজনৈতিক বাস্তবতায় সমাজ—রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠায় ধর্মীয় অনুশাসন কায়েমে সর্বত্র বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে।
আজ শনিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে খেলাফত মজলিসের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষকী উপলক্ষে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি মাওলানা শায়খ ইমাম উদ্দিন। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হান্নান, কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক ও শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুল করীম।
বিশেষ অতিথির বক্তব্যে নেতৃবৃন্দ অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির এখনও উন্নতি হয়নি, আজও ওসমান হাদির মতো সত্যিকারের দেশপ্রেমিকরা সন্ত্রাসী হামলার শিকার হচ্ছেন, যা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে অত্যন্ত দুঃখজনক। তাই আমরা অবিলম্বে হাদির খুনিদের বিচার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সরকারকে কার্যকর উদ্যোগ গ্রহণের জোর দাবি জানাই।
জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইন, সহ সাধারণ সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন, মাওলানা নূরুল ইসলাম ও আখতার হুসাইন আতিক’র যৌথ সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ—২ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী সাখাওয়াত হোসেন মোহন, সুনামগঞ্জ—৫ আসনের প্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদির, সুনামগঞ্জ—১ আসনের প্রার্থী অ্যাডভোকেট মো. ফজর আলী।
সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি মাওলানা ছদরুল আমীন, মো. মোস্তফা কামাল, মাওলানা খলিল আহমদ, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মো. শাহীন, সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের উপদেষ্টা মাস্টার মকবুল হোসেন, সহ সভাপতি মাওলানা ছদরুল আমীন, সুনামগঞ্জ জেলার সহ প্রচার সম্পাদক কে এম সোলাইমান আহমদ তালুকদার, সমাজ কল্যাণ সম্পাদক মো. কামরুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফারুক আহমদ, সিলেট মহানগরীর প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মাসুক আহমদ, সুনামগঞ্জ জেলা অফিস সম্পাদক মাওলানা আলী খান, সহ অফিস সম্পাদক মাওলানা আতাউল হক, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা নূরুল ঈমান, দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুস শহীদ, সহ দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আলী আকবর, ইসলামী ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা সভাপতি এনামুল হক আলী, যুব মজলিস সুনামগঞ্জ জেলা সভাপতি কে এম মোশাহিদ আলী, খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা নির্বাহী সদস্য ও ছাতক উপজেলা সভাপতি মাওলানা আবুল হাসনাত, নির্বাহী সদস্য ও দোয়ারা বাজার উপজেলা সভাপতি মাওলানা মঈনুল হক, নির্বাহী সদস্য মাওলানা জহিরুল ইসলাম, হাফিজ মাওলানা আলমগীর হোসাইন, নির্বাহী সদস্য ও ছাতক উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা জসীম উদ্দিন, নির্বাহী সদস্য হাফিজ মাওলানা আবু তালহা।
এ ছাড়া ইসলামী যুব মজলিস সুনামগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা তহুর আহমদ নুমান, খেলাফত মজলিস বিশ্বম্ভরপুর উপজেলা সভাপতি মাওলানা আব্দুল বাতিন, দিরাই উপজেলা সভাপতি মাওলানা হারুনুর রশীদ, দোয়ারা বাজার উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন সাঈদ, সুনামগঞ্জ সদর উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা সুহেল আহমদ, সিলেট কোতোয়ালি পশ্চিম থানা সহ সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, জগন্নাথপুর পৌর সাধারণ সম্পাদক মো. আমিনুল হক, তাহিরপুর উপজেলা সাধারণ সম্পাদক হাফিজ জহিরুল ইসলাম, বিশ্বম্ভরপুর উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা মুজিবুর রহমান, দিরাই পৌর আহ্বায়ক মাওলানা আবিদ নূর, শ্রমিক মজলিস সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, খেলাফত মজলিস ছাতক উপজেলা সহ সভাপতি কে এম সালেহ আহমদ, দোয়ারা উপজেলা উপদেষ্টা মাওলানা আজিজুর রহমান, হাফিজ মাওলানা রশীদ আহমদ, হাফিজ মাওলানা আব্দুল হাই।
স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা কামরুল ইসলাম, মাওলানা ওলীউজ্জামান, নূর আহমদ মাছুম, হারিছ আলী, মাওলানা আব্দুস সামাদ রায়হান, মাওলানা আব্দুর রহমান জামি, গয়াছ উদ্দিন, মুফতি দিলোয়ার হোসাইন, মাওলানা জুনাইদ আহমদ, ফয়জুর রহমান তালুকদার, ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন, মাওলানা শিব্বির আহমদ, মাওলানা আব্দুল লতিফ, মাওলানা খালেদ আহমদ, ক্বারী হোসাইন আহমদ, মাওলানা ওবায়দুল্লাহ শাকিল, মাওলানা রুকন উদ্দিন প্রমুখ।
