তারাকান্দায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ০২:৪৯ পিএম

ময়মনসিংহের তারাকান্দায় উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. রফিকুল ইসলাম রফিককে (৫৫) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২১ ডিসেম্বর) ভোরে তারাকান্দা বাজার এলাকার স্কুল রোডে অবস্থিত নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রফিকুল ইসলাম রফিক তারাকান্দা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা যুবলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক এবং বর্তমানে উপজেলা আওয়ামী লীগের একজন সদস্য।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানার সেকেন্ড অফিসার লিটন চন্দ্র পাল জানান, রফিকুল ইসলাম রফিকের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত