দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপের ফাইনালে ঝড় বইয়ে দিলেন পাকিস্তানের ওপেনার সামীর মিনহাস। ভারতের শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষে তিনি মাত্র ১১৩ বলে ১৭২ রানের বিস্ফোরক ইনিংস উপহার দেন। তার এই ইনিংসে ছিল ১৭টি চার ও ৯টি বিশাল ছক্কা। তার সৌজন্যে পাকিস্তান ৩৪৭ রানের বড় সংগ্রহ গড়েছে।
উনিশ বছর বয়সী এই ব্যাটার পাকিস্তানের মুলতান থেকে উঠে এসেছেন। তিনি টপ অর্ডার ব্যাটসম্যান হলেও প্রয়োজনে পার্টটাইম লেগ স্পিনও করেন। সামীরের বড় পরিচয়, তিনি পাকিস্তানের জাতীয় দলে খেলা বাঁহাতি স্পিনার আরাফাত মিনহাসের ছোট ভাই। পুরো প্রতিযোগিতায় পাঁচ ম্যাচে সামীর মিনহাস করেছেন মোট ৪৭১ রান, গড় ১৫৭ এবং স্ট্রাইক রেট ১১৭ –এর বেশি, যা অনূর্ধ্ব–১৯ পর্যায়ে বিরল কীর্তি।
টুর্নামেন্টের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে তিনি অপরাজিত ১৭৭ রান করেছিলেন। এরপর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৪৪ এবং সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে খেলেন অপরাজিত ৬৯ রানের ইনিংস। ভারতের বিপক্ষে ফাইনালে সামীর মিনহাসের এই অসাধারণ ইনিংস শুধু ম্যাচ নয়, পুরো টুর্নামেন্টেই তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। ভবিষ্যতে পাকিস্তান ক্রিকেটে বড় নাম হয়ে ওঠার সব ইঙ্গিতই ইতিমধ্যে দিয়ে দিয়েছেন তিনি।
রিয়াল ম্যাচে লাল কার্ড দেখে কোচ বললেন ‘আমি সার্কাসের ভাঁড় নই’!
অ্যাশেজ খুঁইয়ে নিজের ভুল স্বীকার ম্যাককালামের