উত্তরা-মিরপুর ডিওএইচএস সড়ক এখন ‘আহমদ ছফা সরণি’

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৬ পিএম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশন থেকে মিরপুর ক্যান্টনমেন্ট ডিওএইচএস এমপি চেকপোস্ট পর্যন্ত সড়কের নামকরণ করা হয়েছে ‘আহমদ ছফা সরণি’। বুদ্ধিজীবী ও লেখক আহমদ ছফার নামে সড়কটির এই নাম দেওয়া হয়েছে।

রবিবার বিকেলে উত্তরা দক্ষিণ মেট্রোরেল স্টেশনসংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে এই সড়কের নামফলক উন্মোচন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক সলিমুল্লাহ খান।

ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, জুলাই-পরবর্তী সময়ে আমরা ন্যারেটিভ-বেজড (আখ্যাননির্ভর) গভর্ন্যান্স বা শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে কাজ করছি। অবকাঠামোর সঙ্গে শহরের বিভিন্ন গল্প থাকতে হয়। সেই গল্পগুলো বাঁচিয়ে রাখতেই আমরা বিভিন্ন স্থাপনার নামকরণ করছি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ জহিরুল ইসলাম, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, প্রধান নগর পরিকল্পনাবিদ এস এম শফিকুর রহমান এবং অঞ্চল-৬-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আ ন ম বদরুদ্দোজা প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত