পূর্বধলায় যুবদল কর্মীকে খুন

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৩ পিএম

নেত্রকোনার পূর্বধলায় অটোরিকশায় যাত্রী ওঠাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় জিহাদুল ইসলাম (৩৫) নামের যুবক নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জিহাদুল ছোট ইলাশপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। তিনি যুবদল কর্মী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বিকালে চৌরাস্তা মোড়ে একটি অটোরিকশায় দুজন যাত্রী ওঠেন জারিয়া যাওয়ার উদ্দ্যেশ্যে। কিন্তু ওই যাত্রীদের নামিয়ে দিয়ে ধমকি দেন নিজাম উদ্দিনের লোকজন। যাত্রী এবং অটোরিকশা চালক বিষয়টি নিয়ে একই এলাকার নিজামের ভাতিজা জিহাদুলের কাছে নালিশ করেন। এ নিয়ে কথা কাটাকাটি ও বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে গোষ্ঠী চাচা নিজাম উদ্দিনের হাতে থাকা শাবল দিয়ে জিহাদুলের মাথায় সজোরে আঘাত করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যন।

এ ব্যাপারে পূর্বধলা থানার ওসি মো. দিদারুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত পাই। নিজাম উদ্দিন পালিয়ে গেছেন। জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে আমরা তিনজনকে আটক করেছি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত