আতাউর রহমান বিক্রমপুরীকে কারাগারে হস্তান্তর

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৯ পিএম

পুলিশের সরকারি কাজে বাধা দেওয়ার চেষ্টা এবং আইন-শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে জনসাধারণকে উসকানি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার আতাউর রহমান বিক্রমপুরীকে তিন মাসের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) জিএমপির অপরাধ দক্ষিণ বিভাগের উপকমিশনার মোহাম্মদ মুহিউদ্দীন আহমেদ এই তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে ৯০ দিনের আটকাদেশ ছিল আসামি আতাউর রহমান বিক্রমপুরীর। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ নরসিংদী থেকে তাকে গ্রেপ্তার করে টঙ্গী পূর্ব থানা পুলিশের নিকট হস্তান্তর করে। টঙ্গী পূর্ব থানা পুলিশ কড়া নিরাপত্তায়  আটকাদেশ বলে আসামিকে কাশিমপুর কারাগারে হস্তান্তর করেছে।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লা আল মামুন বলেন, আতাউর রহমান বিক্রমপুরীকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ১ রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত