বিপিএলের সিলেট পর্বে থাকছেন না সৌম্য সরকার

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ০১:১৮ পিএম

বিপিএল শুরুর আগের দিন গতকাল বৃহস্পতিবার রাগারাগি করে মাঠ ছেড়েছিলেন নোয়াখালী এক্সপ্রেসের কোচ খালেদ মাহমুদ সুজন। পরে দলের সঙ্গে তার ভুল বোঝাবুঝির অবসান হয়। এবার জানা গেল, সরাসরি চুক্তিতে নোয়াখালীতে যাওয়া সৌম্য সরকার সিলেট পর্বে খেলছেন না।

আজ থেকে মাঠে গড়াচ্ছে বিপিএল। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে সিলেট টাইটান্স এবং রাজশাহী ওয়ারিয়র্স। একই দিনে নোয়াখালী এক্সপ্রেস মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালসের। সৌম্য এখনো দলের সঙ্গে যোগ দিতে পারেননি। খোঁজ নিয়ে জানা গেছে, পারিবারিক কারণে দেশের বাইরে থাকায় সৌম্য সিলেট পর্বে খেলবেন না।

নোয়াখালী এক্সপ্রেস সরাসরি চুক্তি করেছিল সৌম্য সরকার, হাসান মাহমুদ, জনসন চার্লস, হাসান ইশাখিল, মাজ সাদাকাত, সেদিকউল্লাহ আতাল এবং মোহাম্মদ নবির সাথে। জানা গেছে, বিপিএলের চট্টগ্রাম পর্ব হতে দলের সঙ্গে থাকবেন সৌম্য। তখন থেকে নিয়মিতই খেলতে দেখা যাবে দারুণ ফর্মে থাকা এই হার্ডহিটারকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত