মির্জা ফখরুল

তারেক রহমানের হাত ধরে দেশ গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ০২:৪৯ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরে দেশ গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলানগরে অবস্থিত চন্দ্রিমা উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে এসে তিনি একথা বলেন।

তারেক রহমানের সংবর্ধনাকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের ইতিহাসে এমন সংবর্ধনা এর আগে কেউ পাননি। তার নেতৃত্বে সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র গঠন হবে। তার রাজসিক প্রত্যাবর্তন সেই বার্তাই বহন করে।

এদিকে শুক্রবার শেরেবাংলা নগরে অবস্থিত বাবা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন তারেক রহমান। পরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন তিনি।
 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত