খুলনায় প্রাইভেটকারের ধাক্কায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছে। আজ শুক্রবার বিকালে এসওএস শিশু পল্লীর সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে প্রাইভেটকারের চালককে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাল ৪ টার দিকে ওই নারী রাস্তা পার হচ্ছিলেন। এ সময় গল্লামারী অভিমুখী দ্রুতগামী একটি প্রাইভেটকার তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় রাস্তার ওপরে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন বলেন, মহিলার পরিচয় শনাক্তে বিভিন্নস্থানে সংবাদ দেওয়া হয়েছে।
