অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৯:২০ পিএম

হবিগঞ্জের মাধবপুরে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় অভিযান চালিয়ে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহাবুব মোর্শেদ খানের নেতৃত্বে পুলিশের একটি দল মাধবপুর বাজারে অভিযান চালিয়ে তপন কুমার সরকার (৪৩) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেন।

তিনি উপজেলার আন্দিউড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মূত হরেন্দ্র সরকারের ছেলে ও আন্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহাবুব মোরশেদ খান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট মাধবপুরে ছাত্র-জনতার ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তে ধৃত আসামির সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত