বড়াইগ্রামে বিড়াল ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৫:৫০ পিএম

নাটোরের বড়াইগ্রামে শখের বিড়াল ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুথি খাতুন (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

রবিবার (২৮ ডিসেম্বর) বিকাল চারটার দিকে উপজেলার বনপাড়া বাইপাস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুথি ওই এলাকার জহুরুল ইসলামের মেয়ে। বাবা-মায়ের ডিভোর্সজনিত কারণে শিশুটির লেখাপড়া বন্ধ ছিল বলে জানা গেছে। 

সাবেক ওয়ার্ড কাউন্সিলর ময়েজ উদ্দিন জানান, বিকালে শিশুটি তার শখের বিড়াল নিয়ে খেলা করছিল। এ সময় বিড়ালটি দৌঁড়ে ছাদের সিড়ি ঘরের টিনের চালের উপর উঠে যায়। পরে যুথি বিড়ালটিকে নামাতে সেখানে উঠলে বিদ্যুৎ সঞ্চালনের মেইন লাইনের তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত