বছরশেষে শোকের মাতম টলিউডে। ক্ষয়ে ক্ষয়ে চলে গেলেন পশ্চিমবঙ্গের মঞ, টিভি ও চলচ্চিত্রের সফল অভিনেত্রী শ্রাবণী বণিক। দীর্ঘদিন ধরেই ফুসফুসের ক্যানসারের সঙ্গে লড়াই করেও শেষরক্ষা হলো না। রাজারহাটের ক্যানসার হাসপাতালে চিকিৎসা চলছিল তার। আজ সোমবার সকাল ৯টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শ্রাবণী।
শ্রাবণীর ব্যয়বহুল ক্যানসার চিকিৎসার জন্য সমাজমাধ্যমে সাহায্য চান ছেলে অচ্যুত আর্দশ। মায়ের চিকিৎসার জন্য ১২ লক্ষ টাকার প্রয়োজন বলে জানিয়েছিলেন। সকলকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছিলেন শ্রাবণীর পুত্র অচ্যুত। তিনি নিজের পোস্টে বারবার মায়ের সাহসের কথা উল্লেখ করেছিলেন। যদিও এই রোগটা যেন ভিতর থেকে নাড়িয়ে দেয় গোটা পরিবারকে।
‘লালকুঠি’, ‘রাঙা বউ’, ‘গোধূলী আলাপ’, ‘সোহাগ চাঁদ’-এর মতো অজস্র ধারাবাহিকে শ্রাবণীর অভিনয় সকলের নজর কেড়েছিল। এ ছাড়াও তরুণ মজুমদারের পরিচালনায় ‘আলো’, ‘চাঁদের বাড়ি’র মতো ছবিতে অভিনয় করেছেন তিনি।
কয়েক মাস আগে তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তে শ্রাবণীর সঙ্গে যোগাযোগ করেছিল আনন্দবাজার ডট কম। তিনি জানিয়েছিলেন, এই বিষয়ে কথা হোক তিনি চান না। তবে তিনি আশাবাদী ছিলেন, দ্রুত সুস্থ হয়ে উঠবেন। শ্রাবণীর মৃত্যুর খবর পেয়ে টলিপাড়ার অনেকেই ইতিমধ্যে শোক প্রকাশ করেছেন।
এবার বিপিএল আসরে গিয়ে বিদ্রুপের শিকার তানজিন তিশা
হাসনাতকে স্বাগত জানিয়ে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী
কারওয়ান বাজারে ব্যবসায়ীদের ওপর দুর্বৃত্তদের হা*মলার প্রতিবাদে মানববন্ধন