বিএনপিতে যোগ দেওয়া গণঅধিকার পরিষদের সাবেক সাধারন সম্পাদক রাশেদ খানের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়ে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনে লড়বেন স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ।
শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে তার অনুসারীদের সামনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছেন।
মনোনয়নপত্র কিনেছেন। আজ জমা দেবেন। স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ বলেন, ছাত্রজীবন থেকে শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শ ধারণ করে বিএনপির রাজনীতি করেছি। এ আসনে বিএনপির তিনজন মনোনয়নপ্রত্যাশী ছিলেন। কিন্তু কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। ফলে তিনি আগামী নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।
তিনি আরও বলেন, যাকে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে তিনি বিএনপির কেউ নন। দলের নেতাকর্মীদের দাবিতে আমি আগামী নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করেছি।
