ফের জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৫:২৩ পিএম

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার পর আবারও জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর আগে গতকালও সংবাদ সম্মেলন করে দলটি।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে দলের দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত এক বার্তায় এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলামোটরে এনসিপি কার্যালয়ে আজ সন্ধ্যা ৬টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম উপস্থিত থাকবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত