এনসিপির মুখপাত্র হলেন আসিফ মাহমুদ, করবেন না নির্বাচন

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৭:০৪ পিএম

সদ্য পদত্যাগ করা উপদেষ্টা আসিফ মাহমুদ জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। দলটির মুখপাত্রের দায়িত্ব পালন করবেন তিনি। তবে তিনি নির্বাচন করবেন না।

আজ সোমবার সন্ধ্যায় বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, আসিফ মাহমুদ জুলাই আন্দোলনে অন্যতম কাণ্ডারি। আনুষ্ঠানিকভাবে তিনি এনসিপিতে যোগ দিলেন। আমরা আশা করব, আমাদের উদ্দেশ্য বাস্তবায়নে তিনি সহায়ক হবেন।

তাকে দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান করা হয়েছে। আপাতত নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না আসিফ মাহমুদ।

এর আগে ঢাকা-১০ থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন সংগ্রহ করেছিলেন তিনি। একইসাথে তার সমর্থকরা কুমিল্লা-৩ আসন থেকেও মনোনয়ন সংগ্রহ করেছিলেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত