ইনকিলাব মঞ্চের সমাবেশস্থল থেকে খেলনা পিস্তলসহ যুবক আটক

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ১১:৪৫ পিএম

রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ ও সমাবেশস্থল থেকে খেলনা পিস্তলসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার রাত আটটার দিকে বিক্ষোভকারীরা প্রথমে তাকে আটক করে পরে পুলিশের কাছে সোপর্দ করেন। আটক যুবকের নাম আরাফাত জামান।

ঘটনাটি নিয়ে বিক্ষোভকারীদের কয়েকজন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখেন, “সমাবেশস্থল থেকে একজন অস্ত্রধারীকে আটক করা হয়েছে।” এতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ বিষয়ে পুলিশ জানায়, উদ্ধারকৃত বস্তুটি একটি খেলনা পিস্তল।

শাহবাগ থানা পুলিশ জানায়, আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ বিষয়ে সোমবার রাত সাড়ে নয়টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম দেশ রূপান্তরকে বলেন, “আটক ব্যক্তির নাম আরাফাত। তার কাছ থেকে যে অস্ত্রটি পাওয়া গেছে, সেটি একটি খেলনা পিস্তল। তিনি কী উদ্দেশ্যে এবং কেন এখানে এসেছিলেন, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত