জয়পুরহাট

আত্মীয় জানাজা শেষে ফেরার পথে বিএনপি নেতা নিহত

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ০১:৫৫ পিএম

জয়পুরহাটের পাঁচবিবিতে আত্মীয় জানাজা শেষে বাড়ি ফেরার পথে টাক্ট্ররের ধাক্কায় বিএনপি নেতা রেজাউল ইসলাম নিহত হয়েছে। এসময় তার স্ত্রী রাহেলা বেগম (৫০) আহত হন। হিলি-পাঁচবিবি সড়কের সোমবার (২৯ ডিসেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেজাউল ইসলা (৬০) পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও উপজেলার ফেসকাঘাট গ্রামের বাসিন্দা।

বিএনপি নেতার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জয়পুরহাট আসনের বিএনপির প্রার্থী মাসুদ রানা প্রধান।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান জানায়, রেজাউল ইসলাম পাঁচবিবি উপজেলার রামভদ্রপুর গ্রামে তার আত্মীয়ের জানাজা শেষে মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন।  এসময় হিলি-পাঁচবিবি সড়কের পৌঁছলে দ্রুত গতির একটি টাক্ট্রর ধাক্কা দিলে তারা দুইজন সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের কর্মীরা  তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রেজাউল ইসলাম মারা যান। তার স্ত্রী রাহেলা বেগম বর্তমানে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত