বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননের স্ট্রাগল পিরিয়ডের একটি পুরনো ভিডিও এখন নেট দুনিয়ায় রীতিমতো তোলপাড়। মাত্র ২২ বছর বয়সে দেওয়া একটি অডিশন ক্লিপ ভাইরাল হতেই কৃতির সোজাসাপ্টা কথা এবং আত্মবিশ্বাস নজর কেড়েছে দর্শকের।
ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, কৃতি অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে নিজের পরিচয় দিচ্ছেন। সেখানে যখন তাকে পোশাক বা দৃশ্যের প্রয়োজনে সাবলীলতা নিয়ে প্রশ্ন করা হয়, তখন কৃতি খুব স্পষ্টভাবেই জানিয়ে দেন যে তিনি ‘টু-পিস’ বা বিকিনি পরতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না।
আজকের গ্ল্যামার দুনিয়ায় যেখানে সাহসী পোশাক পরে নজর কাড়ার হিড়িক থাকে, সেখানে কৃতি সেই সময়ে দাঁড়িয়েও নিজের পছন্দ-অপছন্দ নিয়ে এমন দৃঢ় অবস্থানে ছিলেন দেখে নেটিজেনরা তার প্রশংসায় পঞ্চমুখ। সম্প্রতি ‘তেরে ইশক মে’ ছবিতে তার অভিনয় দর্শকদের মনে দাগ কেটেছে।
আমির খানকে প্রাণনাশের হুমকি
বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত