৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৯ পিএম

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ ও ১ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য ৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে পিএসসি জানিয়েছে, ৩০ ডিসেম্বর ভোর ৬টায় খালেদা জিয়ার মৃত্যু হওয়ায় সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। পাশাপাশি ৩১ ডিসেম্বর সাধারণ ছুটিও ঘোষণা করা হয়েছে।

এই কারণে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি অনুষ্ঠিতব্য মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। পিএসসি জানিয়েছে, স্থগিতকৃত পরীক্ষার নতুন তারিখ ও সময়সূচী পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত