সোমালিয়ায় বিমান হামলায় নিহত, ১৯

আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ০৮:১৫ পিএম

সোমালিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাবাদ গোদানে শহরে দেশটির সামরিক বাহিনীর বিমান হামলায় আল-শাবাব জঙ্গি গোষ্ঠীর অন্তত ১৯ যোদ্ধা নিহত হয়েছেন। এই অভিযান আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে পরিচালনা করা হয়েছে।

রয়টার্স এর প্রতিবেদন থেকে জানা যায়, সোমালিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, মধ্য-শাবেলি অঞ্চলে রাতভর চালানো বিমান হামলায় জঙ্গি গোষ্ঠীর যানবাহন ও অস্ত্র ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত সরঞ্জাম বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলায় ব্যবহারের উদ্দেশ্যে রাখা হয়েছিল।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সন্ত্রাস বিরোধী অভিযানে নিরাপত্তা সহযোগিতা, গোয়েন্দা তথ্য বিনিময় এবং অপারেশন পরিচালনায় অব্যাহত সহায়তার জন্য আন্তর্জাতিক অংশীদারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। তবে কোন কোন অংশীদার এ সহায়তা দিয়েছে তা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়নি।

প্রসঙ্গত, আল-শাবাব ২০০৭ সাল থেকে সোমালিয়ায় বিদ্রোহ চালিয়ে আসছে। তারা আন্তর্জাতিকভাবে সমর্থিত কেন্দ্রীয় সরকারকে উৎখাত করে শরিয়াহ আইন প্রণয়ন ও নিজের শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত