সোমালিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযান, নিহত ২৩

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৯ পিএম

সোমালিয়ার দক্ষিণ-মধ্যাঞ্চলে পরিচালিত চারটি পৃথক সন্ত্রাসবিরোধী অভিযানে আল-শাবাবের অন্তত ২৩ সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির জাতীয় গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা (নিসা)। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নিসা এক বিবৃতিতে জানায়, আন্তর্জাতিক নিরাপত্তা অংশীদারদের সমন্বয়ে হিরশাবেল রাজ্যের হিরান ও মধ্য শাবেল অঞ্চলে অভিযানগুলো পরিচালনা করা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হামলার প্রস্তুত অবস্থায় থাকা সন্ত্রাসীদের লক্ষ্যবস্তু করা হয়েছে। মাহাস শহরের কাছে ওয়াব-ওয়েইন ও গবো এলাকায় আল-শাবাবের ‘খাওয়ারিজ’ গোষ্ঠীর যোদ্ধাদের সমবেত হওয়ার তথ্যের পর প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে অভিযান চালানো হয়। হিরান অঞ্চলের মোকোকোরি শহরে সন্ত্রাসীদের একটি সাময়িক বসতিও ধ্বংস করা হয়েছে।

সোমালি সরকার আল-শাবাবকে ‘খাওয়ারিজ’ হিসেবে উল্লেখ করে। সংগঠনটি ১৬ বছরের বেশি সময় ধরে সরকারের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ চালাচ্ছে এবং নিয়মিতভাবে নিরাপত্তা বাহিনী, সরকারি কর্মকর্তা ও বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালায়।

গত জুলাই থেকে সোমালিয়ার সেনাবাহিনী আফ্রিকান ইউনিয়ন সাপোর্ট অ্যান্ড স্ট্যাবিলাইজেশন মিশন ইন সোমালিয়া (ইউএসএসওএম) ও অন্যান্য আন্তর্জাতিক অংশীদারদের সহায়তায় আল-শাবাবের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। ২০২৫ সালের ডিসেম্বরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যুক্তরাজ্য-সমর্থিত প্রস্তাবের মাধ্যমে আফ্রিকান ইউনিয়ন মিশনের মেয়াদ আরও এক বছর বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত অনুমোদন দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত