অপরাজেয় আলো নারী হকিতে বিকেএসপি সেরা

আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ০৮:২১ পিএম

পুরুষদের মতো নারী হকিতেও কর্তৃত্ব বিকেএসপি'র। বৃহস্পতিবার নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রেখে ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকির চ্যাম্পিয়ণ হয়েছে তারা। মওলানা ভাসানী স্টেডিয়ামে ফাইনালে বিকেএসপির সামনে দাঁড়াতেই পারেনি সম্মিলিত ঢাকা ও ময়মনসিংহ জোন। ৮-০ গোলে জিতেছে বিকেএসপি। প্রথম কোয়ার্টারে ৩-০ ও দ্বিতীয় কোয়ার্টারে ৫-০ গোলে এগিয়ে ছিল তারা। 

বিকেএসপিকে সাফল্যে এনে দিতে বড় অবদান কনা আক্তারের, একাই করেছেন চার গোল। জোড়া গোল করেছেন অর্পিতা পাল। বাকি দুই গোল নিনি সেন রাখাইন ও তন্নী খাতুনের। অর্পিতা পাল ২২ গোল করে আসরের সেরা গোলদাতা হয়েছেন। বিকেএসপির আইরিন আক্তার রিয়া হয়েছেন আসর সেরা। আর রাজশাহীর মহুয়া পেয়েছেন সেরা গোলরক্ষকের স্বীকৃতি। কিশোরগঞ্জের অপূর্ব পেয়েছেন সেরা উদীয়মান তারকার খেতাব।

ফাইনালে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দিয়েছেন পৃষ্ঠপোষক ব্র্যাক ব্যাংকের সিইও তারেক রেফাতুল্লাত খান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান। ১৮ জেলা নিয়ে হয়েছে এই আসর।

চ্যাম্পিয়ন বিকেএসপি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত