জকসু নির্বাচন: সঙ্গীত বিভাগে শিবির ৪-০, ছাত্রদলের ভিপি ১২৫-৪৮

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ০৫:১২ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা চলছে। মোট ৩৯টি কেন্দ্রের মধ্যে ২৪টির ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। 

প্রকাশিত ফলাফলে বোটানি, চারুকলা, মলিকুলার অ্যান্ড বায়োকেমিস্ট্রি, দর্শন, মাইক্রোবায়োলজি, ফিন্যান্স, সিএসই, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, ভূগোল ও পরিবেশ, লোকপ্রশাসন, নৃবিজ্ঞান, ফার্মেসি এবং সঙ্গীত বিভাগের ফল অন্তর্ভুক্ত রয়েছে।

সর্বশেষ প্রকাশিত সঙ্গীত বিভাগের ফলাফলে দেখা গেছে, ছাত্র অধিকার পরিষদের জবি শাখার বর্তমান সভাপতি ও ছাত্রদল সমর্থিত প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ১২৫ ভোট। 

অন্যদিকে শিবিরের সভাপতি ও ছাত্রশিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন মাত্র ৪ ভোট। 

এছাড়া জিএস ও এজিএস পদে শিবিরের প্রার্থী আব্দুল আলিম আরিফ ও মাসুদ রানা এক ভোটও পাননি। এজিএস পদে ছাত্রদলের প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ৪৮ ভোট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত