চালুর ১৩ দিনে মাথায় যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ১১:৫০ এএম

জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা সার কারখানার ইউরিয়া উৎপাদন বন্ধ হয়েছে। চালু হওয়ার মাত্র ১৩ দিনের মাথায় যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন স্থগিত রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যার দিকে যমুনা সার কারখানার উপ-প্রধান প্রকৌশলী (রসায়ন) ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

কারখানার জেনারেল ম্যানেজার (প্রশাসন) দেলোয়ার হোসেন জানান, দীর্ঘ প্রায় ২৩ মাস বন্ধ থাকার পর গত ২৩ ডিসেম্বর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু হয়। কারখানার একটি প্লান্টে সাময়িক সমস্যা ও যান্ত্রিক সমস্যা দেখা দেওয়ায় গত ৫ জানুয়ারি রাত থেকে ইউরিয়া উৎপাদন বন্ধ রাখা হয়। প্রকৌশলীরা মেরামতের কাজ করছেন। খুব দ্রুত উৎপাদন শুরু হবে জানিয়েছেন কর্তৃপক্ষ।

এতে নতুন করে জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, রাজবাড়ীসহ উত্তরাঞ্চলের ১৯ জেলার সার সরবরাহ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

১৯৯০ সালে যমুনা সার কারখানাটি প্রতিষ্ঠিত হয়। কারখানায় প্রতিদিন প্রায় ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদনের সক্ষমতা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত