প্রশ্ন ফাঁসের অভিযোগে আইনি নোটিশ দিলেও হচ্ছে প্রাথমিকের নিয়োগ পরীক্ষা

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ১১:১১ এএম

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে আইনি নোটিশ পাঠানো হলেও নির্ধারিত সময়েই পরীক্ষা আয়োজনের প্রস্তুতি চলছে। 

আজ শুক্রবার (৯ জানুয়ারি) বিকাল ৩টায় সারা দেশে এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী সিদ্দিক উল্ল্যাহ মিয়াসহ কয়েকজন চাকরিপ্রার্থীর পক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে এ আইনি নোটিশ পাঠান।

আইনি নোটিশে অভিযোগ করা হয়, আসন্ন পরীক্ষার প্রশ্নপত্র আগেই ফাঁস হয়েছে। এ অবস্থায় পরীক্ষা আয়োজন করলে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন হবে। তাই পরীক্ষা বাতিল করে নতুন প্রশ্নপত্র প্রণয়নের মাধ্যমে পরবর্তী কোনো তারিখে পুনরায় পরীক্ষা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। দাবি মানা না হলে আইনগত পদক্ষেপ নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে আইনজীবী সিদ্দিক উল্ল্যাহ মিয়া বলেন, প্রশ্নফাঁস সংক্রান্ত অভিযোগ অত্যন্ত গুরুতর। প্রার্থীদের স্বার্থ রক্ষা ও নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে আজকের পরীক্ষা স্থগিত করে নতুন করে আয়োজন করা উচিত।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে ২ জানুয়ারির পরীক্ষা স্থগিত করা হয়। পরে তা ৯ জানুয়ারি সকালে নির্ধারণ করা হলেও সময়সূচি পরিবর্তন করে বিকেলে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত