পটিয়ায় বীরমুক্তিযোদ্ধা সামশুদ্দিন আহমদ মারা গেছেন

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ০৪:১৪ পিএম

চট্টগ্রামের পটিয়ায় বর্ষীয়ান রাজনীতিবিদ ও বীরমুক্তিযোদ্ধা সামশুদ্দিন আহমদ মারা গেছেন। শুক্রবার (৯ জানুয়ারি) বাদ জুমা পশ্চিম গৌবিন্দরখীল নিজ বাড়ির ঈদগাহের মাঠে জানাজার শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এর আগে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় সর্বস্তরের লোকের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সামশুদ্দিন আহমদ সর্বজন শ্রদ্ধেয় একজন বীরমুক্তিযোদ্ধা, বর্ষীয়ান রাজনীতিবিদ, ষাটের দশকের ছাত্রনেতা। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে চলাকালীন কমান্ডার। সেসময় নিজের গ্রুপ শক্তিশালী করে পাকিস্তান হানাদার বাহিনী, রাজাকার,আল বদর,আল শামস এবং দালালদের বিরুদ্ধে অসংখ্য সফল অভিযান পরিচালনা করেন তিনি। তিনি পাকিস্তান আমল ও ৭৫ পরবর্তীকালে কয়েক দফা কারাবরণ করেন।

 

 

 

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত