বিরাট কোহলি যেখানেই যান, ভক্তদের ঢল নামে। তার মতো সুপারস্টারের ক্ষেত্রে এটাই এখন স্বাভাবিক দৃশ্য। অটোগ্রাফ, সেলফি কিংবা এক ঝলক দেখা—সব মিলিয়ে সাবেক ভারত অধিনায়কের উপস্থিতি মানেই আলাদা উন্মাদনা। তবে এবার বরোদরায় অনুশীলনের ফাঁকে ঘটল এক ব্যতিক্রমী ও হৃদয়ছোঁয়া মুহূর্ত, যা মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রস্তুতির সময় কোহলির সঙ্গে দেখা হয় এক খুদে ভক্তের, যার চেহারা অবিশ্বাস্যভাবে ছোটবেলার বিরাট কোহলির সঙ্গে মিলে যায়। সেই ক্ষুদে ভক্তের সঙ্গে ছবিও তোলেন কোহলি। মুহূর্তে সেই মুহূর্তের ছবি আর ভিডিও নেটদুনিয়ায় ঝড় তোলে। ভক্তরা আদর করে শিশুটির নাম দেন— ‘মিনি ভিকে’।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, দুজনের মুখাবয়ব, চোখের চাহনি এমনকি হাসিতেও অবিকল মিল। এক ভক্ত মজা করে লিখেছেন, ‘দুজনের মধ্যে উনিশ-বিশ পার্থক্যও নেই!’ আরেকজনের মন্তব্য, ‘একেবারে হুবহু কপি!’ কেউ কেউ তো রসিকতা করে লিখেছেন, ‘কিং কোহলি নিজেই নিজের কপি বানিয়ে ফেলেছেন!’
শিশুটির পরিচয় সম্পর্কে এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। কোহলি এখন প্রস্তুতিতে ব্যস্ত। ৩৭ বছর বয়সেও ওয়ানডে ফরম্যাটে তার ব্যাটিং ছন্দ চোখে পড়ার মতো। ভারতের হয়ে শেষ চারটি ওয়ানডেতে তিনি করেছেন দুটি সেঞ্চুরি ও দুটি হাফসেঞ্চুরি। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে সেই ধারাবাহিকতা ধরে রাখাই লক্ষ্য ‘কিং কোহলি’র।
স্টেডিয়ামের বাইরে জ্বলছে আগুন, ভেতরে চলছে ফ্র্যাঞ্চাইজি লিগের খেলা
সালাহর ম্যাজিকে সেমিফাইনালে মিসর