পুরস্কারের মঞ্চে ক্যাপ্রিওর প্রেম নিয়ে মশকরা

আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ০২:৫৪ পিএম

প্রেমের সম্পর্কে জড়িয়ে প্রায়ই শিরোনামে থাকেন অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। তার প্রেমের ইতিহাস ঘাঁটলে একটা নির্দিষ্ট ধারা লক্ষ করা যায়, লিওনার্দোর বেশিরভাগ প্রেমিকাই অনূর্ধ্ব ৩০-এর মডেল বা অভিনেত্রী। তার বর্তমান প্রেমিকার বয়স ২৭।  রবিবার ( ১২ জানুয়ারি) গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড বিতরণী অনুষ্ঠানে তারকার প্রেমজীবন নিয়ে মশকরা করলেন সঞ্চালক। উত্তরে কী বললেন ডিক্যাপ্রিও? 

২০২৩ সাল থেকে ইতালির সুপারমডেল ভিত্তোরিয়া চেরেত্তির সঙ্গে সম্পর্কে রয়েছেন লিওনার্দো। সেখানেই উপস্থাপক নিকি গ্লেজার তোলেন লিওনার্দোর প্রেমের প্রসঙ্গ। মঞ্চে দাঁড়িয়ে লিওনার্দোর উদ্দেশে তিনি বলেন, ‘কী দারুণ কর্মজীবন তোমার। অসংখ্য দুর্দান্ত পারফর্ম্যান্স— কত ভালো ভালো পরিচালকের সঙ্গে কাজ করেছ। তিনটে গোল্ডেন গ্লোব, একটা অস্কার তোমার ঝুলিতে। এবং সবচেয়ে আকর্ষণীয় বিষয়, প্রেমিকার ৩০ পূর্ণ হওয়ার আগেই নিজের জীবনে এই সবটা অর্জন করতে পেরেছ। মানে, সত্যিই অভাবনীয়!’ 

সঞ্চালকের মশকরা শুনে কি খানিক অপ্রস্তুতে পড়েন অভিনেতা? যদিও মুহূর্তেই অভিব্যক্তি বদলে হাসতে থাকেন। স্পষ্ট বোঝালেন, একটুও রাগ করেননি এসব শুনে। তবে সঞ্চালকএটুকুতেই থামেননি। তিনি আরও বলে চলেন, ‘লিও, এই মজা করার জন্য আমি দুঃখিত। খুব নোংরা জানি, চেষ্টা করেছিলাম না করার, কিন্তু তোমার সম্পর্কে তো এ ছাড়া আর কিছু জানিও না! আর কিছুই নেই। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত