গাজায় ১৮ হাজারের বেশি রোগী চিকিৎসার অপেক্ষায়: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ০১:৩৮ পিএম

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর প্রধান তেড্রোস আধানোম গেব্রেয়েসুস সোমবার (১২ জনুয়ারি) জানিয়েছেন, গাজা থেকে জরুরি চিকিৎসার জন্য এখনও ১৮,৫০০ এর বেশি মানুষকে উদ্ধার করা প্রয়োজন। তিনি দেশগুলোকে আরও বেশি রোগীর জন্য দরজা খোলার আহ্বান জানিয়েছেন।

তিনি জানান, 'গত সপ্তাহে ডব্লিউএইচও গাজা থেকে ৫৪ জনকে জর্ডানে চিকিৎসার জন্য সরিয়ে এনেছে। এদের মধ্যে ক্যান্সার, পরিপাকতন্ত্র, কিডনি, ইমিউনোলজিক ও অন্যান্য গুরুতর রোগের চিকিৎসা দেওয়া হয়েছে।' 
 
জর্ডানের সহমর্মিতা এবং জীবনরক্ষাকারী চিকিৎসার জন্য রোগীদের গ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেছেন, 'অক্টোবর ২০২৩ থেকে ১০,৭০০-এর বেশি রোগীকে ৩০টিরও বেশি দেশে বিশেষায়িত চিকিৎসার জন্য সরিয়ে আনা হয়েছে। তবে এখনও ১৮,৫০০-এর বেশি মানুষ, যার মধ্যে ৪,০০০ শিশু, জরুরি চিকিৎসার অপেক্ষায় রয়েছেন।' 

তিনি আরও বলেন, 'ডব্লিউএইচও আরও দেশকে আহ্বান জানাচ্ছে গাজার রোগীদের জন্য দরজা খুলতে এবং পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে চিকিৎসার জন্য উদ্ধার কার্যক্রম পুনরায় চালু করতে।'

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত অক্টোবর থেকে ইসরাইলি সেনারা আক্রমণে ৭১,০০০-এর বেশি মানুষকে হত্যা করেছে, যার অধিকাংশই নারী ও শিশু, এবং ১,৭১,০০০ এর বেশি মানুষ আহত হয়েছে। ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি থাকলেও ইসরাইলি হামলা চলতে থাকায় আরও ৪৪২ জন নিহত ও ১২৩৬ জন আহত হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত