জামালের বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ০৮:৩০ পিএম

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নাটোরের বহিষ্কৃত নেতা মো. আমিরুল ইসলাম জামালের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এতে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য নাটোর জেলাধীন বাগাতিপাড়া পৌর বিএনপির আহ্বায়ক মো. আমিরুল ইসলাম জামালকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তার অব্যাহতি আদেশ প্রত্যাহার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত