জানুয়ারির প্রথম ১৩ দিনে রেমিট্যান্স এলো ১৫৯ বিলিয়ন ডলার

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ০৬:৫১ পিএম

জানুয়ারির প্রথম ১৩ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৫৯ কোটি ১০ লাখ বা ১ দশমিক ৫৯ বিলিয়ন মার্কিন ডলার। ফলে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১২ কোটি ২৪ লাখ ডলার রেমিট্যান্স।

আজ বুধবার (১৪ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, চলতি জানুয়ারির প্রথম ১৩ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৫৯ কোটি ১০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ৯২ কোটি ৬০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত