অক্টোবরে রেমিট্যান্স এসেছে ২১৩ কোটি ৭০ লাখ ডলার

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ০৭:০০ পিএম

চলতি মাসের প্রথম ২৪ দিনে দেশে ২১৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যা গত বছর একই সময়ের তুলনায় ৬ দশমিক ৭ শতাংশ বেশি।

বাসস জানায়, কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, ২০২৫ সালের ১ থেকে ২৪ অক্টোবর দেশে রেমিট্যান্স এসেছিল ২০০ কোটি ২০ লাখ ডলার। চলতি বছরের একই সময়ে তা বেড়ে ২১৩ কোটি ৭০ লাখ ডলারে দাঁড়িয়েছে। এ ছাড়া ১৯ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ২৯ কোটি ৪০ লাখ ডলার।

চলতি অর্থবছর ২০২৬-২৭-এর ১ জুলাই থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দেশে মোট ১ হাজার ৭২ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৯৫৮ কোটি ৮০ লাখ ডলার। এ হিসাবে চলতি অর্থবছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১১ দশমিক ৯ শতাংশ।

সর্বশেষ সর্বাধিক পঠিত