ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন কেয়া পায়েল

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ১২:৪০ এএম

শিক্ষা ও স্টাডি প্ল্যানিং প্রতিষ্ঠান অপটেক ইন্টারন্যাশনাল-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে যুক্ত হয়েছেন সময়ের দর্শকপ্রিয় মডেল-অভিনেত্রী কেয়া পায়েল। তরুণ প্রজন্মের সঙ্গে প্রতিষ্ঠানের সংযোগ আরও জোরদার করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে দায়িত্ব পাওয়া প্রসঙ্গে কেয়া পায়েল বলেন, অপটেক ইন্টারন্যাশনালের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি আনন্দিত। তার ভাষায়, ‘অপটেক থেকে অনেক ভালো শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় পড়াশোনার সুযোগ পাচ্ছে। এটি একটি বিশ্বস্ত ও আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান।’

কেয়া পায়েল আরও জানান, বাংলাদেশের অনেক সেলিব্রিটি নাটক, ওয়েব সিরিজ, সিনেমার শুটিং এবং লাইভ কনসার্টের জন্য অপটেক ইন্টারন্যাশনালের মাধ্যমে এন্টারটেইন ভিসা সম্পন্ন করে থাকেন। অপটেকের পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি প্রতিষ্ঠানটির জন্য শুভকামনাও জানান। অপটেক ইন্টারন্যাশনাল পরিচালিত হচ্ছে টিআই গ্লোবাল গ্রুপের অধীনে।

এর উদ্যোক্তা তাহামিদ, যিনি অস্ট্রেলিয়ার সিডনি থেকে তার উদ্যোক্তা যাত্রা শুরু করেন। শিক্ষা, প্রযুক্তি ও ডিজিটাল সেবার সমন্বয়ে তিনি গড়ে তুলেছেন একটি আন্তর্জাতিক মানের ব্যবসায়িক কাঠামো। সিডনিভিত্তিক অপটেক ইন্টারন্যাশনাল বিদেশে পড়াশোনাকে শুধু ভিসা প্রক্রিয়া নয়, বরং শিক্ষার্থীর ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনার অংশ হিসেবে দেখে। এই পদ্ধতিগত দৃষ্টিভঙ্গির কারণেই প্রতিষ্ঠানটি অল্প সময়ের মধ্যে শিক্ষার্থীদের আস্থা অর্জন করেছে। সম্প্রতি ঢাকায় অপটেক ইন্টারন্যাশনালের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

এর মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীরা এখন দেশেই পাচ্ছেন আন্তর্জাতিক মানের শিক্ষা পরামর্শ। শিক্ষা খাতের পাশাপাশি তাহামিদের আরেকটি উদ্যোগ ডেলকো আইটি, যা ডিজিটাল মার্কেটিং ও প্রযুক্তিভিত্তিক সেবা দিয়ে দেশি-বিদেশি ব্যবসায় কাজ করছে। ভবিষ্যতে শিক্ষা, প্রযুক্তি ও বৈশ্বিক ট্যালেন্ট সল্যুশনের মাধ্যমে বাংলাদেশকে আন্তর্জাতিক পরিসরে আরও দৃঢ়ভাবে উপস্থাপন করাই টিআই গ্লোবাল গ্রুপের লক্ষ্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত