অসুস্থ হয়ে হাসপাতালে মাহমুদুর রহমান মান্না

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ১২:৫৫ পিএম

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ১১টার দিকে তাকে শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয় বলে জানান দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আ. রাজ্জাক তালুকদার সজীব।

তিনি বলেন, চিকিৎসকরা তার পরীক্ষা-নিরীক্ষা করেছেন। উনি এখন আশঙ্কামুক্ত। তবে তাকে অন্তত দুই দিন হাসপাতালে থাকতে হবে।

মাহমুদুর রহমান মান্নার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার দল।

এর আগেও ২০২৪ সালের সেপ্টেম্বর হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাহমুদুর রহমান মান্না।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বগুড়া-২ (শিবগঞ্জ) ও ঢাকা-১৮ আসনে সংসদ সদস্যপ্রার্থী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত