রাজধানীর শ্যামপুর এলাকার ফুটপাত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ জানুয়ারি) মধ্যরাতে উদ্ধার হওয়া নবজাতককে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল সুমন জানান, ঢালকানগর এলাকায় ময়লার স্তূপ থেকে কাপড়ে মোড়া অবস্থায় নবজাতককে মৃত অবস্থায় পাওয়া যায়। তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
‘নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত’