জয়পুরহাটে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ০১:৩১ পিএম

জয়পুরহাট জেলায় দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড ও পিঠা উৎসব। রবিবার (১৮ জানুয়ারি) বেলা ১১টায় শহরের কালেক্টরেট মাঠে সদর থানা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আল মামুন মিয়া।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন নাহার, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার রুহুল আমিন ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম প্রমুখ।

আয়োজকরা জানান, এ উৎসবে ২২টি স্টল বসেছে। এসব স্টলে স্কুলের ক্ষুদে বিজ্ঞানীরা তাদের বিভিন্ন উদ্ভাবনী প্রদর্শন করছেন। এ ছাড়া বাহারি ধরনের পিঠাপুলির স্বাদ নিতে ভিড় করছেন শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষ। বিজ্ঞানসম্মত জাতি গড়তে ও নতুন প্রজন্মের সাথে পিঠাপুলির পরিচয় করিয়ে দিতে এমন আয়োজন বলে জানিয়েছে আয়োজকরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত