আগামী জুনে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসছে ফিফা বিশ্বকাপের আসর। ক্রীড়া জগতের অন্যতম বৃহৎ এই ইভেন্টের টিকিটের আকাশছোঁয়া দাম নিয়ে বিতর্ক চললেও মাঠে বসে খেলা দেখার আগ্রহের কমতি নেই। একটা টিকিটের জন্য কতই না কষ্ট করতে হয়। বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য নতুন খবর হলো, লড়াই। ফিফার সদস্য দেশ হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জন্য ৩৩০টি বিশ্বকাপ টিকিট বরাদ্দ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ফুটবল বিশ্বকাপ খেলার যোগ্যতার ধারেকাছেও যেতে পারেনি কখনো। তবু মিলেছে বিশ্বকাপের টিকিট। গতকাল শনিবার বাংলাদেশ জাতীয় দল কমিটির সভা শেষে বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান জানিয়েছেন, ‘নন প্লেয়িং কান্ট্রি হিসেবে আমাদের ৩৩০টির বেশি টিকিট পাওয়ার সুযোগ নেই। আগামীকাল থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টিকিটের জন্য আবেদন গ্রহণ করা হবে। আবেদন ফরমের মূল্য ৫০০ টাকা ও নির্দিষ্ট টিকিটের দাম পরিশোধ করতে হবে।’
বাফুফে জানায়, ৬ ক্যাটাগরির মানুষ বাফুফের মাধ্যমে টিকিটের জন্য আবেদন করতে পারবে। তারা হচ্ছেন– বাফুফে কার্যনির্বাহী কমিটির সদস্য, বাফুফে সদস্য সংস্থাসমূহের কর্মকর্তা এবং স্ট্যান্ডিং ও এ্যাডহক কমিটিসহ বাফুফের কর্মকর্তা, বাফুফের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান (স্পন্সর এবং পার্টনার), ফুটবল সমর্থক, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বর্তমান ও সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সাংবাদিক।
টিকিট পেতে আগ্রহী ব্যক্তিদের আগামী ১৮ থেকে ২২ জানুয়ারি বিকাল ৪টার মধ্যে মতিঝিল বাফুফে ভবনে গিয়ে নির্দিষ্ট ফর্মের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফর্মের মূল্য ৫০০ টাকা এবং এই অর্থ অফেরতযোগ্য। সঙ্গে লাগবে পাসপোর্টের ফটোকপি, এক কপি ছবি, ভিজিটিং কার্ড এবং ব্যাংকে টাকা জমা প্রদানের মূল রশিদ। একজন ব্যক্তি সর্বোচ্চ দুটি টিকিটের জন্য আবেদন করতে পারবেন।
ইন্দোরে পানিবাহিত রোগের আতঙ্কে কোহলি-শুবমানরা
ব্যাটে-বলে যুক্তরাষ্ট্রকে গুঁড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা