২০২৬ সালের শুরুতেই সুখবর দেবেন টলিউড অভিনেত্রী মধুমিতা সরকার- গত বছরেই শেষেই এমন ঘোষণা আসে নায়িকার পক্ষ থেকে। নিজের দেয়া কথা রেখে দীর্ঘদিনের দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে বাগদান সারলেন তিনি।সেই সঙ্গে প্রকাশ্যে এল বিয়ের দিনক্ষণ ও ভেন্যু। ২৩ জানুয়ারি সাতপাকে বাঁধা পড়বেন তারা।
মধুমিতার হবু বর দেবমাল্য পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। জানা গেছে বারুইপুর রাজবাড়িতে বসবে বিয়ের আসর। তারপর ২৫ জানুয়ারি হবে রিসেপশন। শোভাবাজার রাজবাড়িতে বসবে প্রীতিভোজের আসর।
প্রসঙ্গত, এর আগেও ঘর বেঁধেছিলেন মধুমিতা। তখন তার অনেকটাই অল্প বয়স ছিল। প্রথম মেগা 'সবিনয় নিবেদন' চলাকালীনই সৌরভ চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। সেটেই হয়েছিল আলাপ। ২০১৫ সালে মাত্র ২০ বছর বয়সে বিয়ে করে ফেলেন মধুমিতা। তারপর ২০১৯ সালে বিচ্ছেদ হয় তাঁদের। এরপর থেকে নিজেকে 'সিঙ্গল' বলেই দাবি করেন টলি নায়িকা।
দুর্দান্ত পারফর্ম করেও পাকিস্তান সিরিজে নেই স্টিভ স্মিথ
মুশফিকুর রহমানই বিএনপির চূড়ান্ত প্রার্থী