প্রথমবার বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে ঢাকায় এসেছেন পশ্চিমবঙ্গের টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী মধুমিতা সরকার। শনিবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে বাংলাদেশের মাটিতে পা রাখেন তিনি।
জানা গেছে, আজ সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হতে যাওয়া নতুন চলচ্চিত্র ‘গুলশানের চামেলি’র মহরতে অংশ নেবেন মধুমিতা। তবে চলচ্চিত্রটির পরিচালক মোহাম্মদ ইকবাল বলেন, মহরত অনুষ্ঠানে সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট শিল্পী ও কলাকুশলীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
পরিচালক জানান, সিনেমার শুটিং শুরু হবে আগামী নভেম্বর-ডিসেম্বরের দিকে। ‘গুলশানের চামেলি’ নির্মিত হচ্ছে এক যৌনকর্মীর জীবনসংগ্রামকে কেন্দ্র করে। ছবিটিতে দেশ-বিদেশের একঝাঁক তারকা অভিনয় করবেন।
সিনেমাটির শিল্পী তালিকায় রয়েছে জনপ্রিয় অভিনেতা ওমর সানী, আমিন খান, আশীষ খন্দকার এবং কিংবদন্তি অভিনেত্রী রোজিনা। এছাড়া বিশেষ চমক হিসেবে দর্শকরা দেখতে পাবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী আজমেরী হক বাঁধনকেও।
কর্ণফুলী টানেল সংযোগ সড়ক নির্মাণকাজে গর্তের সৃষ্টি, জনদুর্ভোগ চরমে
জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে
কালিন্দী নদীতে নিখোঁজ বৃদ্ধের মরদেহ মিলল ইছামতীতে 