ফিরছে চ্যাম্পিয়নস লিগ; শেষ ষোলো নিশ্চিতে মিলানে এক পয়েন্ট চাই আর্সেনালের

আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ০৬:২৪ পিএম

শীতকালীন বিরতির পর আবারও ফিরছে উয়েফা চ্যাম্পিয়নস লিগ। মঙ্গলবা রাতে শুরু হতে যাওয়া লিগ ফেজের ম্যাচগুলোতে একদিকে যেমন শীর্ষ আটে থাকার লড়াই, অন্যদিকে সরাসরি শেষ ষোলো নিশ্চিত করার তীব্র প্রতিযোগিতা।

ছয় ম্যাচ শেষে একমাত্র শতভাগ জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে আর্সেনাল। ১৮ পয়েন্ট পাওয়া ইংলিশ ক্লাবটি এবার সফরে যাবে ইন্তার মিলানের মাঠে। এই ম্যাচে একটি ড্র পেলেই সবার আগে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করবে মিকেল আর্তেতার দল। অন্যদিকে টানা দুই হারের ধাক্কায় ষষ্ঠ স্থানে নেমে যাওয়া ইন্তার চাইছে ঘুরে দাঁড়াতে, যাতে টানা তিন ম্যাচ হারার লজ্জা এড়ানো যায়।

শীর্ষ আটে সরাসরি জায়গা না পেলে ৯–২৪ নম্বর দলের জন্য অপেক্ষা করছে প্লে-অফ। এই চাপেই রয়েছে রেকর্ড ১৫বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ১২ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে থাকা স্প্যানিশ জায়ান্টরা ঘরের মাঠে খেলবে মোনাকোর বিপক্ষে। নতুন কোচ আলভারো আরবেলোয়ার অধীনে এটি হবে মাদ্রিদের প্রথম চ্যাম্পিয়নস লিগ ম্যাচ। বিশেষ আকর্ষণ কিলিয়ান এমবাপ্পে, যিনি মুখোমুখি হবেন নিজের প্রথম ক্লাবের।

তৃতীয় স্থানে থাকা পিএসজি (১৩ পয়েন্ট) খেলবে স্পোর্টিং লিসবনের মাঠে, আর সমান পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকা ম্যানচেস্টার সিটির গন্তব্য নরওয়ের বোদো/গ্লিম্ট। গত মৌসুমে দুদলই প্লে-অফে ঠাঁই পেয়েছিল, তবে এবার অবস্থান তুলনামূলক নিরাপদ—যদি অপ্রত্যাশিত হার না আসে।

এদিকে কোচ বদলের ঝড়ও লেগেছে ইউরোপীয় ফুটবলে। চলতি মৌসুমে ৩৬ দলের মধ্যে ১১টি দল কোচ পরিবর্তন করেছে। সেই তালিকায় নতুন নাম যুক্ত হতে পারে টটেনহ্যাম হটস্পার। বাজে ফর্মে থাকা দলটির কোচ টমাস ফ্রাঙ্ক সমর্থকদের চাপের মুখে রয়েছেন। এমন অবস্থায় বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচটি হয়ে উঠছে তাঁর জন্যও বড় পরীক্ষা।

পয়েন্ট তালিকা (৬ ম্যাচ শেষে)

শীর্ষ ৮ (সরাসরি প্লে-অফ)

 

অবস্থান ক্লাব ম্যাচ জয় ড্র হার গোল হজম গোল ব্যবধান পয়েন্ট
আর্সেনাল ১৭ +১৬ ১৮
বায়ার্ন মিউনিখ ১৮ +১১ ১৫
পিএসজি ১৯ +১১ ১৩
ম্যানচেস্টার সিটি ১২ +৬ ১৩
আটালান্তা +২ ১৩
ইন্টার মিলান ১২ +৮ ১২
রিয়াল মাদ্রিদ ১৩ +৬ ১২
আতলেতিকো মাদ্রিদ ১৫ ১২ +৩ ১২

৯–২৪ (প্লে-অফ কোয়ালিফায়ার)

লিভারপুল (১২), ডর্টমুন্ড (১১), টটেনহ্যাম (১১), নিউক্যাসল (১০), চেলসি (১০), স্পোর্টিং (১০), বার্সেলোনা (১০), মার্সেই (৯), জুভেন্টাস (৯), গালাতাসারাই (৯), মোনাকো (৯), লেভারকুসেন (৯), পিএসভি (৮), কারাবাগ (৭), নাপোলি (৭), কোপেনহেগেন (৭)

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত