বিপিএল খেলতে চলে এসেছেন কেইন উইলিয়ামসন

আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ১২:০৫ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবচেয়ে বড় সমালোচনা হলো- এতে বিদেশি তারকাদের ছড়াছড়ি থাকে না। যে কারণে আকর্ষণ হারায় টুর্নামেন্ট। চলতি আসরের শেষভাগ রাঙাতে এবার চলে এসেছেন নিউজিল্যান্ডের সুপারস্টার কেইন উইলিয়ামসন। তিনি খেলবেন রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে।

মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রাম রয়্যালসের কাছে ৬ উইকেটে হেরেছে রাজশাহী ওয়ারিয়র্স। এবার বিপিএলে সবচেয়ে ধারাবাহিক ক্রিকেট খেলা দলটির সামনে আজ বুধবার ফাইনালে উঠার দ্বিতীয় তথা শেষ সুযোগ। এদিন সিলেট টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে রাজশাহী। এই ম্যাচে উইলিয়ামসন খেলার সম্ভাবনা প্রবল।

আজ সকাল ৯টার পরপর উইলিয়ামসনকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বাংলাদেশে আসার আগে এসএ টি-টোয়েন্টিতে ডারবান সুপার জায়ান্টের হয়ে খেলছিলেন উইলিয়ামসন। তবে তার ব্যাটে খুব একটা রান নেই। এখন দেখার, রাজশাহীকে তিনি বিপিএলের ফাইনালে তুলতে পারেন কিনা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত